যুগ যুগ ধরে কুমড়ো বড়ি বাংলাদেশের মানুষের কাছে খুবই মজাদার একটি খাদ্য উপকরন যা যেকোন শাক-সবজি ও মাছ-মাংসের তরকারি দিয়ে রেঁধে খাওয়া যায়। শাক-সবজির মধ্যে চালকুমড়ো সর্বদাই এক অনন্য স্বাদের ও পুষ্টিগুন সমৃদ্ধ সবজি। আর কুমড়োর বড়ি তৈরীতে এই চালকুমড়োর গুরুত্ব অনেক। পূর্বে গ্রামেগঞ্জে ঘরে ঘরে এই কুমড়ো বড়ি বানানোর দৃশ্য চোখে পড়লেও, বর্তমানের ব্যস্ত সময়ে তা বিলুপ্ত প্রায়। সেজন্যই ফ্রেস ফুড নিয়ে এসেছে নিজস্ব ফর্মূলায় তৈরি স্বাস্থ্যকর কুমড়োর বড়ি।
উৎপাদন প্রক্রিয়া: শীতকালের অত্যন্ত জনপ্রিয় খাবার কুমড়োর বড়ি। ডালের বড়ির সাথে শুকনো চালকুমড়োর লেই দিয়ে তৈরি করা হয় এই সুস্বাদু খাদ্য উপাদান। ফ্রেশ ফুড সর্বদাই নিশ্চিত করে ক্রিতাদের স্বাস্থ্যসম্মত খাদ্যসামগ্রী পরিবেশন করতে। সেজন্য সর্বাধুনিক প্রক্রিয়ায় কুমড়োর বড়ি প্রক্রিয়াজাতকরন করানো হয় সম্পূর্ন নিজস্ব ফ্যাক্টরিতে।
কুমড়োর বড়ি দিয়ে হরেক রকম রেসিপি যেমন, কুমড়ো বড়ি ভাজা, কুমড়ো বড়ি তরকারি, মাছের তরকারিতে কুমড়ো বড়ি, হাস বা মুরগির ডিম দিয়ে কুমড়ো বড়ির ভূনা, ইত্যাদি তৈরি করা যেতে পারে। তাছাড়াও ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন মজাদার নাস্তা তৈরিতেও কুমড়ো বড়ি বেশ কার্যকরী উপাদান।
Reviews
There are no reviews yet.